উদ্ধার ঈশিতা ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র। শুক্রবার রাতে জেরার পরে দেশরাজ ওই অস্ত্রের হদিশ দেয়। তাঁকে নিয়েই তদন্তকারীরা ওই অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন একটি ডোবার থেকে ওই সেভেন এমএম পিস্তল পাওয়া গিয়েছে।
২৫ সেপ্টেম্বর বাড়ি ঢুকে ঈশিতাকে গুলি করে ‘খুন’ করেছিল দেশরাজ। তারপর সেখান থেকে পালিয়েছিল অভিযুক্ত। ২৬ তারিখ উত্তরপ্রদেশ গিয়েছিল সে। পরে সীমান্ত পেরিয়ে নেপাল পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তার আগেই ১ সেপ্টেম্বর সীমান্ত এলাকা থেকে তাকে পাকড়াও করে পুলিশ। পুলিশ হেফাজতেই আছে অভিযুক্ত। ধারাবাহিকভাবে তদন্তকারীরা জেরা করছে তাকে। গতকাল, শুক্রবার সন্ধ্যায় তদন্তকারীদের কাছে রুটি-মাংস খেতে চেয়েছিল দেশরাজ। সেই আবদার মেনে রুটি-মাংস নিয়ে আসা হয়েছিল। তা খেয়েই পুলিশের প্রশ্নের উত্তর দেয় দেশরাজ।





