- Advertisement -spot_img
Homeবিদেশএবার সরাসরি ন্যাটোকে রুশ তেল কিনতে মানা ট্রাম্পের

এবার সরাসরি ন্যাটোকে রুশ তেল কিনতে মানা ট্রাম্পের

- Advertisement -spot_img

এবার সরাসরি ন্যাটোকে রুশ তেল কিনতে মানা ট্রাম্পের। ন্যাটোভুক্ত দেশগুলিকে চিনের উপর শুল্ক চাপানোর আহ্বান জানালেন তিনি। রাশিয়া যে চোরা পথে তাঁর ঘরেই সিঁদ কেটেছে, অযথা ভারতের উপর ক্ষুব্ধ হয়েছিলেন তিনি, এতদিনে কি টের পেলেন ট্রাম্প? তাই ন্যাটো দেশগুলিকে রুশ তেল কেনা বন্ধের জন্য এবার সরাসরি আহ্বান জানিয়েছেন তিনি।

 

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটো দেশগুলি রুশ তেল কেনা বন্ধ করলেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান হবে। ন্যাটো দেশগুলির রুশ তেল কেনার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ন্যাটোর সদস্য দেশগুলি রুশ তেল কেনায় তিনি ‘আতঙ্কিত’। আরও বলেন, “এটি রাশিয়ার বিপক্ষে আপনাদের দর কষাকষির ক্ষমতাকে দুর্বল করে দেবে”।

 

ন্যাটো সদস্যদের লেখা এক চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘সব ন্যাটো দেশ সম্মত হলে আমি রাশিয়ার উপর বড় নিষেধাজ্ঞা আরোপ করতে তৈরি। তাঁদেরকেও একই কাজ করতে হবে। পাশাপাশি, সব ন্যাটো দেশকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে।” ট্রাম্পের অভিযোগ, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ে এখনও ১০০ শতাংশ প্রতিজ্ঞাবদ্ধ নয় ন্যাটো দেশগুলি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here