ণিপুরি স্বাধীনতা সংগ্রামীদের কুর্নিশ জানাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাউন্ট হ্যারিয়েটের নাম বদলে মাউন্ট মণিপুর করা হয়েছে। শনিবার ইস্ফলো দাঁড়িয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি বলেন, “ভারতের স্বাধীনতা সংগ্রামে মণিপুরের অবদান থেকে আমাদের অনুপ্রেরণা নিতে হবে। মণিপুরেই প্রথম আজাদ হিন্দ ফৌজ ভারতের পতাকা উত্তোলন করেছিল। নেতাজি সুভাষ চন্দ্র বসু মণিপুরকে ভারতের স্বাধীনতার দ্বার বলেছিলেন। এই বীর এখানে আত্মত্যাগ করেছেন। আমাদের সরকার মণিপুরের মানুষদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে চলছে।





