আচমকা অসুস্থতায় মৃত্যু! প্রস্তুতি নিয়েও এসএসসিতে বসা হল না চাকরিহারা শিক্ষক সন্তোষকুমার মণ্ডলের।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেছোগ্রামে। ভবিষ্যৎ কী? ভেবেই আঁতকে উঠছেন পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, মৃত শিক্ষকের নাম সন্তোষকুমার মণ্ডল(৪০)। পাঁশকুড়ার কেশাপাটের আড়িশাণ্ডা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন তিনি। পাঁশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনা খাজুরি এলাকার বাসিন্দা হলেও চাকরি সূত্রে তিনি মেছোগ্রাম এলাকাতেই সপরিবারে বসবাস করতে শুরু করেছিলেন। ব্যাংক থেকে মোটা অংকের ঋণ নিয়ে মেছোগ্রামে দোতালা পাকা বাড়ি নির্মাণ করেছিলেন।
সেসম্প্রতি সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। তাঁদের মধ্যেই ছিলেন সন্তোষ। সংসার চালাতে বাড়তি প্রাইভেট টিউশন পড়ানো শুরু করেন তিনি। সেই সঙ্গেই রাত জেগে নতুন করে এসএসসির নিয়োগ পরীক্ষায় বসার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। তাতেই সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন।





