দমদম বিমানবন্দরে পা রেখেই নিজের গাড়িতে উঠে পড়েন তিনি। গাড়ি সামান্য এগোতেই স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির বিজেপি কর্মী, সমর্থকদের ভিড়ে গাড়ি থেমে যায়। নেমে পড়েন মোদি। এরপর তাঁদের উদ্দেশে হাত নেড়ে কার্যত জনসংযোগ করেন। কিছুক্ষণের মধ্যে তাঁর কনভয় রাজভবনের দিকে রওনা দেয়। সেখানেই আজ রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী।





