- Advertisement -spot_img
Homeখেলাবিসিসিআইয়ের সভায় পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করবেন হরভজন সিং

বিসিসিআইয়ের সভায় পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করবেন হরভজন সিং

- Advertisement -spot_img

বিসিসিআইয়ের এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর। বোর্ডের এজিএমে দুই প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার থাকবেন বলে জানা গিয়েছে।সিএবির থেকে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একসময়ে তাঁর সতীর্থ বিখ্যাত স্পিনার হরভজন সিং পাঞ্জাবের হয়ে প্রতিনিধিত্ব করবেন। উল্লেখ্য বর্তমানে পিসিএর অর্থাৎ পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরামর্শদাতার ভূমিকায় রয়েছেন তারকা স্পিনার। এজিএম থেকে বোর্ডের একাধিক পদাধিকারী নির্বাচিত হওয়ার কথা রয়েছে। যার মধ্যে মুখ্য হল বিসিসিআইয়ের সভাপতি নির্বাচন। এছাড়াও সচিব, সহ-সভাপতি, যুগ্ম-সচিব, কোষাধ্যক্ষ এবং অ্যাপেক্স কাউন্সিলের এক সদস্য নির্বাচিত হবেন এই বৈঠকে।

 

পাশাপাশি আইপিএল গভর্নিং বডির দুই প্রতিনিধির নামও চূড়ান্ত করা হবে এই এজিএমে।বোর্ডের শেষ দুই সভাপতি- সৌরভ গঙ্গোপাধ্যায় ও রজার বিনির মতো প্রাক্তন তারকা ক্রিকেটার।ফলে অনেকে আবার মনে করছে এবার সভাপতি হতে পারেন হরভজনও।দৌড়ে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা প্রাত্তন জাতীয় নির্বাচক প্রধান কিরণ মোরেও।চলতি মাসের শেষের দিকেই ভারতীয় বোর্ডের নির্বাচন হবে লোধা আইন মেনে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here