- Advertisement -spot_img
Homeরাজ্যউড়িষ্যায় বাঙালি শ্রমিকের উপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতায়

উড়িষ্যায় বাঙালি শ্রমিকের উপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতায়

- Advertisement -spot_img

উত্তর ২৪ পরগনার সন্দেশখালি এক নম্বর ব্লকের বয়ারমারি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের উলাপাড়া গ্রাম থেকে একাধিক নির্মাণ শ্রমিক কর্মসূত্রে উড়িষ্যায় গিয়েছিলেন কাজ করতে। ঐ শ্রমিকের পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে উড়িষ্যায় কাজ করতো, তারপর তারা বাড়িতে চলে আসে। নতুন করে কাজের অর্ডার পাওয়ায় শ্রমিকরা পুনরায় কাজের জন্য উড়িষ্যায় যায়। স্টেশনে নামার পর বাংলায় কথা বলছিলেন শ্রমিকরা। সেই সময় স্থানীয় কয়েকজন যুবক তাঁদের উপর চড়াও হয়।

 

শ্রমিকদের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার কারণে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে শ্রমিকদের মারধর করা হয় ও ধারালো অস্ত্র দিয়ে তাদের গায়ে আঘাত করা হয়। আহত শ্রমিকদের রক্তাক্ত অবস্থায় প্রাথমিক চিকিৎসার পর দ্রুত কলকাতায় আনা হয়, একথা জানিয়েছে ওই শ্রমিকদের পরিবার। তাঁরা জানান, ওই শ্রমিক দীর্ঘ পাঁচ বছর ধরে উড়িষ্যায় নির্মাণকাজ করতেন। মাত্র চার-পাঁচ দিন আগে বাড়ি ফিরেছিলেন, শনিবার আবার কাজে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে শাস্তির দাবি জানিয়েছেন আহত শ্রমিকদের পরিবার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here