- Advertisement -spot_img
Homeরাজ্যকোলিয়ারির গেট বন্ধ করে বিক্ষোভ জমিদাতাদের

কোলিয়ারির গেট বন্ধ করে বিক্ষোভ জমিদাতাদের

- Advertisement -spot_img

মঙ্গলবার সকাল থেকেই ইসিএলের ঝাঁজরা এমআইসি কোলিয়ারির প্রজেক্টের প্রধান গেট আটকে কোলিয়ারির পরিবহন ও কনফেয়ার বেল্ট বন্ধ করে বিক্ষোভ দেখালো জমিদাতারা। জমিদাতা পবন ব্যানার্জি, রানা গোস্বামীদের দাবি, তারা মোট ২২ জন জমিদাতা রয়েছেন যাদের জমি ২০১৮ সালে ইসিএল-এর সিবি অ্যাক্ট হয়। তারপর থেকেই দীর্ঘ বছর পেরিয়ে গেল জমির বিনিময়ে মেলেনি চাকরি।

 

বারবার কোলিয়ারির আধিকারিকের তরফ থেকে শুধুই মিলেছে আশ্বাস, কিন্তু হয়নি কোন কাজ বলে অভিযোগ। আন্দোলনকারীদের সমর্থনে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন তৃণমূলের দুর্গাপুর-ফরিদপুর ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক, শ্রমিক নেতা আইএনটিটিইউসি ও কেকেএসসি’র এরিয়া সেক্রেটারি বিন্দু দেব জস। তাদের দাবি, কোলিয়ারি কর্তৃপক্ষ বারবার নানান ভাবে জমিদাতাদের আশ্বাস দিয়েও কথা রাখছেন না। সেই কারণেই জমিদাতাদের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আজ তারা আন্দোলনের পথে নেমেছেন। তৃণমূলের ব্লক সভাপতি ও শ্রমিক নেতা জানান, তারা সবসময় আন্দোলনকারীদের পক্ষে রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন।

 

অন্যদিকে জমিহারা জমিদাতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শীঘ্রই তাদের জমির বিনিময়ে চাকরির না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন, প্রয়োজনে আমরণ অনশনে বসবেন তারা। যদিও এই ব্যাপারে কোন ইসিএল আধিকারিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here