সোমবার সন্ধ্যায় লালবাগ শহরের সিরাজদৌল্লা রোড এলাকায় একটি হোটেলে মধুচক্রের আসরে অভিযান চালিয়ে পুলিশ, তিনজন মহিলাকে উদ্ধার করে সেই হোটেল থেকে। গ্রেফতার করা হয়েছে হোটেল মালিক, ম্যানেজার এবং এক খদ্দেরকে। উদ্ধার হওয়া তিন মহিলা মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ধৃতদের ১০ দিনের পুলিস হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়।
এই ব্যাপারে লালবাগ মহকুমা পুলিশ আধিকারিক আকুলকর রাকেশ মহাদেব বলেন, সূত্রের খবরে জানা যায় সিরাজদৌল্লা রোড এলাকায় একটি হোটেলে কয়েকজন মহিলাকে আটকে রেখে দেহ ব্যবসা চালানো হচ্ছে। খবর মোতাবেক সোমবার সন্ধ্যায় ওই হোটেলে অভিযান চালিয়ে তিনজন মহিলাকে উদ্ধারের পাশাপাশি হোটেল মালিক, ম্যানেজার এবং একজন খদ্দেরকে গ্রেফতার করা হয়।
ধৃত হোটেল ম্যানেজার পুলিশের জিজ্ঞেসাবাদে স্বীকার করে টাকার বিনিময়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলাদের নিয়ে এসে দেহ ব্যবসায় বাধ্য করানো হত। সোমবার সন্ধ্যায় লালবাগ শহরের সিরাজদৌল্লা রোড এলাকার হোটেলে অভিযান চালিয়ে মধুচক্রের হদিশ পায় মুর্শিদাবাদ থানার পুলিশ। মূলত মালিকের পরামর্শে ম্যানেজার হোটেলে মধুচক্রের আসর বসাত, পুলিস প্রাথমিক জিজ্ঞেসাবাদে এমনই তথ্য জানতে পেরেছে। পুলিসের ধারনা ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে শহরজুড়ে মধুচক্রের আরও অনেক তথ্য মিলবে।





