মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের পাশে একটি কারখানা থেকে বিপুল পরিমাণে ভেজাল হলুদ গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো বাজেয়াপ্ত করল সামসেরগঞ্জ থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে ছয়জনকে। যদিও পলাতক মিল মালিক শামীম শেখ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা নুর মহম্মদ কলেজ সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের পাশে একটি হলুদ মিলে অভিযান চালায় সামসেরগঞ্জ থানার পুলিশ। তখন সেখানে চলছিল নকল হলুদ তৈরীর কাজ চলছিল। স্থানীয় সোর্স মারফত পুলিশ জানতে পারে দীর্ঘদিন ধরেই শামীম শেখ নামে ওই ব্যক্তি তার নিজস্ব হলুদের ব্যবসার আড়ালে অবৈধভাবে এই কারবার চালাচ্ছিল। ভেজাল হলুদের তৈরীর খবর পেয়ে মঙ্গলবার রাতে হঠাৎ হানা দিয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ।
সেখান থেকে বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণ নকল হলুদ, লঙ্কা গুঁড়ো সহ আরো নকল হলুদ তৈরীর সামগ্রী। হলুদ মিল মালিক শামীম সেখ পুলিশের অভিযানের আগেই গাঢাকা দেয়। তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে ভেজাল হলুদ কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ ছয় জনকে গ্রেফতার করেছে। হলুদ মিল সিল করে দিয়েছে পুলিশ। ধৃতদের বুধবার সাত দিনের পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। বিচারক চার দিনের নির্দেশ দেন। সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ বলেন, মিলটি সিল করে দেওয়া হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।





