- Advertisement -spot_img
Homeরাজ্যমন্দিরে পুজো ও ফল মিষ্টি বিতরণ করে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

মন্দিরে পুজো ও ফল মিষ্টি বিতরণ করে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

- Advertisement -spot_img

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর ৭৫তম জন্মদিন। এই উপলক্ষে কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে কাঁথি পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিবেক পল্লী ও ১৭ নং ও ১৮ নং ওয়ার্ডের শ্রীশ্রী চন্ডি ও শ্রীশ্রী শীতলা মায়ের মন্দিরে প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় পুজো দেওয়া হয়। এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সাফাই অভিযান করা হয়। কাঁথি সাংগঠনিক জেলা কার্যালয়ে দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধার হাতে ফল মিষ্টি বিতরণ করে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করলেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী।

 

সমগ্র এই সেবাদান ও মায়ের চরণে পূজো দিয়ে মঙ্গল প্রার্থনায় অংশগ্রহণ করেন কাঁথি সাংগঠনিক জেলার কাঁথি নগর মণ্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডা, কাঁথি পৌরসভার কাউন্সিলর তাপস দলাই ও সুশীল দাস, কাঁথি সাংগঠনিক জেলার অন্যান্য নেতৃত্ব অসীম মিশ্র, সুতপা চক্রবর্তী, প্রভাকর চৌধুরী, কাঁথি নগর মণ্ডলের সাধারণ সম্পাদক সাহেব গিরি ও বুদ্ধদেব মান্না সহ জেলার ও কাঁথি নগর মণ্ডলের নেতৃত্ব ও কার্যকর্তা বৃন্দ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here