- Advertisement -spot_img
Homeরাজ্যআশাকর্মীদের পথ অবরোধ

আশাকর্মীদের পথ অবরোধ

- Advertisement -spot_img

এক সহকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে পথে নামলেন ঝাড়গ্রামের আশাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে ঘণ্টাখানেক ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। এর ফলে ওই এলাকায় যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। আশাকর্মীদের অভিযোগ, তারা মূলত গ্রামীণ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করেন।

 

কোথাও এ ধরনের ঘটনা ঘটলে প্রশাসনের নির্দেশ অনুযায়ী তারা খবর দেন এবং তাঁদের পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়। কিন্তু সম্প্রতি পুলিশের একাংশ তাঁদেরই দায়ী করে অভিযোগ আনছে বলে দাবি আশাকর্মীদের। এই ঘটনাকে কেন্দ্র করে এক আশাকর্মী ও তাঁর স্বামীর নামে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাতে ক্ষোভে ফেটে পড়েছেন ঝাড়গ্রামের আশাকর্মীরা। তাঁদের স্পষ্ট দাবি, অবিলম্বে ওই মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে। আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি না মানা হলে সারা পশ্চিমবঙ্গে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here