- Advertisement -spot_img
Homeরাজ্যপুজোর আগে বাজারে পদ্মার ইলিশ

পুজোর আগে বাজারে পদ্মার ইলিশ

- Advertisement -spot_img

পুজোর আগে সুখবর। বাজারে এসে গেল বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা এবং হাওড়ার বাজারের খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেয়। দিন কয়েক আগে বাংলাদেশ সরকার পুজো উপহার হিসাবে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়।

 

আজ প্রথম ইলিশের গাড়ি গুলিতে ৫০ মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত পেরিয়ে হাওড়ার মাছ বাজারে আসে। এই খবর পেয়ে খুশি মাছ ব্যবসায়ীরা। ৮০০ গ্রাম থেকে এক কিলো সাইজের ইলিশ মাছ এসেছে। এই মাছ বাজারে নিলামে দাম ওঠার পর খুচরো বাজারে বিক্রি হবে। খুচরো বাজারে এর দাম পড়বে কিলো প্রতি ১৬০০ থেকে ১৭০০ টাকা বা তার বেশি। পুজোর মুখে পদ্মার ইলিশের আগমনে খুশি ভোজনরসিক বাঙালি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here