- Advertisement -spot_img
Homeরাজ্যরাস্তা মেরামত করে নজির সৃষ্টি ক্লাবের

রাস্তা মেরামত করে নজির সৃষ্টি ক্লাবের

- Advertisement -spot_img

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের চার নম্বর বাঁকিবাঁধ অঞ্চলের দক্ষিণশোকল থেকে শালডহরা যাওয়ার রাস্তাটি একেবারে বেহাল অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত এই রাস্তায় দুর্ঘটনা ঘটে। এই রাস্তা দিয়ে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী থেকে গ্রামবাসীরা যাতায়াত করতে চরম দুর্ভোগের মধ্যে পড়েন। বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও ব্লক প্রশাসনকে জানানো সত্বেও এলাকার বেহাল রাস্তাটি মেরামত করার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।

 

প্রশাসন বেহাল রাস্তাটি মেরামত করার কোন উদ্যোগ গ্রহণ না করায় শুক্রবার শালডহরা গোল্ডেন মেট্রো ক্লাবের সদস্যরা স্বেচ্ছাশ্রম দিয়ে মোরাম, পাথর সংগ্রহ করে রাস্তাটি মেরামত করার কাজ করে। ক্লাবের সদস্য বুদ্ধেশ্বর মাহাতো, পলাশ সিং, অজিত সিং ও রাহুল মাহাতো বলেন, স্থানীয় পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় মাহাতোকে বহুবার রাস্তাটি মেরামত করার জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু তাতে তিনি কর্ণপাত করেননি। এলাকার বাসিন্দাদের এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করা দুর্বিষহ হয়ে ওঠে। ক্লাবের সকল সদস্য একজোট হয়ে স্বেচ্ছাশ্রম দিয়ে শুক্রবার রাস্তাটি মানুষের যাতায়াতের জন্য মেরামত করা হয়েছে।

 

তারা বলেন, শালডহরার গ্রামবাসীরা রাস্তাটি মেরামত করার জন্য ক্লাবের সদস্যদের যথেষ্ট সহযোগিতা করেছেন। ক্লাবের সদস্যদের এই কাজে খুশি এলাকার বাসিন্দারা। যে কাজ প্রশাসনের করার কথা ছিল, তা দীর্ঘদিন না করায় প্রশাসনের উপর আস্থা হারিয়ে সেই কাজ ক্লাবের সদস্যরা করে দেখালো। ক্লাবের সকল সদস্যদের শালডহরা সহ পার্শ্ববর্তী গ্রামগুলির বাসিন্দারা ধন্যবাদ ও অভিনন্দন জানান। স্থানীয় বাসিন্দারা বলেন, এই ক্লাবটি সারা বছর বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে থাকে। রাস্তাটি মানুষের যাতায়াতের জন্য মেরামত করে নজির সৃষ্টি করেছে ক্লাবের সদস্যরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here