‘কাশ্মীরিদের রক্ত বৃথা যাবে না’, শাহবাজ শরিফ। লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সভায় ভাষণে ভারত-পাক সম্পর্ক স্বাভাবিক হওয়া নিয়ে এই মন্তব্য করেন তিনি। এদিন কাশ্মীর প্রসঙ্গ টেনে শাহবাজ বলেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ভারতের উপর নির্ভর করে।
শাহবাজ বলেন, “ভারত ও পাকিস্তান প্রতিবেশী এবং আমাদের একসঙ্গে বসবাস করা শিখতে হবে। কোনও চুক্তি কাজে আসবে না, যতক্ষণ না কাশ্মীর সমস্যার সমাধান হচ্ছে। কাশ্মীরিদের রক্ত বৃথা যাবে না।” তিনি জোর দিয়ে বলেন, যদি কেউ বিশ্বাস করে যে কাশ্মীর সমস্যা সমাধান না করেই ভারত-পাকিস্তান সম্পর্ক স্থাপন করা সম্ভব, তাহলে “তিনি মুর্খের স্বর্গে বাস করছেন।
লন্ডনে গিয়ে বোধোদয় হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর। তিনি বলেন, “আমরা চারটি যুদ্ধ করেছি। যার জন্য কোটি কোটি ডলার খরচ হয়েছে। সেই তহবিল পাকিস্তানের জনগণের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ব্যবহার করা উচিত ছিল।





