পুজো উদ্বোধনে গিয়ে এই ভাষাতেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, সোমবার থেকে দেশ জুড়ে নতুন জিএসটি কার্যকর করা হচ্ছে। একগুচ্ছ পণ্যের দাম কমবে। তা নিয়েই রবিবাসরীয় বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তাঁর বক্তব্যের পরই নাম না করে পালটা কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, ”কাটল টাকা আমাদের, প্রচার হচ্ছে ওঁদের।” শুধু তাই নয়, একাধিক প্রকল্পের টাকা বকেয়া রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এরপরও রাজ্যকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না বলে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
রবিবার, মহালয়ার পুণ্যতিথিতে শহরের একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রথমেই এদিন সেলিমপুর পল্লীর দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি। এরপর বাবুবাগান, বান্ধব সম্মিলনী, যোধপুর পার্ক ৯৫ পল্লী সহ কলকাতা তথা বাংলার একাধিক পুজো ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।





