পুজো উদ্বোধনে বাবা-মায়ের ছবি উপহারে আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ”আমি কোনওদিন বাবা মাকে নিয়ে কিছু করিনি।” এমনকী সেই ছবি নিজের অফিসে রাখার জায়গা নেই বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। ছবিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দেওয়ার কথাও বলেন তিনি।
মহালয়ার আগে থেকেই এবার পুজো উদ্বোধন শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মহালয়ার দিনও শহর এবং জেলার একাধিক পুজোর উদ্বোধন করেছেন তিনি। আজ সোমবার প্রতিপদে খিদিরপুর ২৫ পল্লী থেকে পুজোর উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী। সেখানেই উপহার হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা-মায়ের ছবি উপহার হিসাবে দেওয়া হয়।





