- Advertisement -spot_img
Homeদেশবিক্ষোভের আগুনে পুড়ছে লাদাখ

বিক্ষোভের আগুনে পুড়ছে লাদাখ

- Advertisement -spot_img

বিক্ষোভের আগুনে পুড়ছে লাদাখ। স্থানীয়দের প্রতিবাদে জ্বলল বিজেপির পার্টি অফিস। আগুন পুলিশ ভ্যানে। ছোড়া হল পাথরও। লাদাখের পূর্ণরাজ্যের মর্যাদা, সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তি, পৃথক পাবলিক সার্ভিস কমিশন, একটির বদলে দুটি লোকসভা কেন্দ্র গড়ার দাবিতে বেশ কয়েক বছর ধরে আন্দোলন চলছে লাদাখে। নীতি নির্ধারণে স্থানীয়দের গুরুত্ব না দেওয়াটাও স্থানীয়দের অন্যতম অভিযোগ।

 

এর সঙ্গে রয়েছে পরিবেশবান্ধব নীতি প্রণয়ণের দাবি। লাদাখবাসীর বক্তব্য, পর্যটনকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে পরিবেশ ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ২০১৯-এ কাশ্মীরের সঙ্গেই কেন্দ্রশাসিত অঞ্চল হয় লাদাখ। বিক্ষোভকারীদের দাবি, তারপর থেকে লাদাখ প্রশাসনে গুরুত্বহীন স্থানীয়রাই। নিয়ন্ত্রণহীন পর্যটন, ভ্রান্ত নীতিতে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here