- Advertisement -spot_img
Homeরাজ্যসুন্দরবনের বাদাবনে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন

সুন্দরবনের বাদাবনে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন

- Advertisement -spot_img

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য আবারও সাক্ষী থাকল এক রোমাঞ্চকর মুহূর্তের। সুন্দরবনে বেড়াতে এসে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেলেন জয়নগরের একদল পর্যটক। জয়নগর থানার ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এলাকা থেকে একদল পর্যটক কলস দ্বীপের জঙ্গলের দিকে ঘুরতে গিয়েছিলেন। সেই সময়ই তাঁদের চোখে পড়ে নদীর ধারে জলের কিনারে নামতে থাকা এক বিশাল বাঘ!

চোখের সামনে এই দৃশ্য দেখে মুহূর্তেই চমকে ওঠেন পর্যটকরা। কেউ কেউ ভয়ে স্থির হয়ে যান, আবার কেউবা উত্তেজনায় মুঠোফোনে বন্দি করেন এই দুর্লভ দৃশ্য। বাঘটি কিছুক্ষণ নদীর পাড়ে ঘুরে জলের মধ্যে নামার চেষ্টা করে, তারপর অরণ্যের ঘন গাছের আড়ালে মিলিয়ে যায়।

জয়নগরের পর্যটক আবু সিদ্দিক গাজী ও হাফিজুল লস্কর জানিয়েছেন, দীর্ঘ ১০ বছর পর এমন দৃশ্য দেখতে পেলাম। মনে হচ্ছে, আজ আমাদের জীবন সার্থক। তাঁদের এই অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত স্থানীয় ট্যুর অপারেটররাও।

পর্যটন ব্যবসায়ীদের দাবি, চলতি মরশুমে সুন্দরবনে পর্যটকের সংখ্যা গত বছরের তুলনায় কয়েকগুণ বেড়েছে, বিশেষত বাঘের দর্শন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই আগ্রহ বাড়ছে।

সুন্দরবনের নোনা বাতাসে এখন শুধু গাছপালা নয়, মিশে আছে এক অন্য রকম উত্তেজনা— দক্ষিণরায়ের পদচিহ্ন দেখা মানেই যেন প্রকৃতির সঙ্গে এক অবিস্মরণীয় সাক্ষাৎ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here