রাজনীতির আগুনে তপ্ত বিহারের এবার আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল অজস্র ভিভিপ্যাট স্লিপ। এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি এফআইআর দায়ের করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসার -কে।
জানা যাচ্ছে, সরাইরঞ্জন বিধানসভা কেন্দ্রের শীতলপট্টি গ্রামের কাছে এক আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয় এই ভিভিপ্যাট স্লিপগুলি। ৬ নভেম্বর এই কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল। এরপর ৮ নভেম্বর মেলে এইসব স্লিপ। স্বাভাবিকভাবেই বিষয়টি নজরে আসার পর ক্ষোভে ফেটে পড়ে জনতা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শীর্ষ নির্বাচনী আধিকারিক, এসপি, এএসপি, এসডিও-সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি আসে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের অভিযোগ, নির্বাচন কর্মীদের গাফিলতির জেরে এই ঘটনা ঘটেছে।





