পুরাতন মালদহ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাচামারি গভর্নমেন্ট কলোনী এলাকায় চাঞ্চল্য।গত সাতদিন ধরে নিখোঁজ এক গৃহবধূ।স্বামী, তিন নাবালক সন্তান আর পাড়াপড়শি-সকলে হতবাক এই ঘটনায়।জানা গিয়েছে, নিখোঁজ গৃহবধূর নাম শিউলি হালদার (২৮)। তাঁর স্বামী মিঠুন হালদার,পেশায় বাউল শিল্পী।
মিঠুনবাবুর অভিযোগ,গত ৩ নভেম্বর রাতে তিনি বাইরে বাউল গান গাইতে গিয়েছিলেন।সেই সুযোগে তাঁর স্ত্রী কাউকে কিছু না জানিয়ে ঘর থেকে বেরিয়ে যান।
সঙ্গে নিয়ে যান বাড়ির ৬০ হাজার টাকা ও সোনার গয়না।এরপর থেকে আর কোনও খোঁজ মেলেনি।পরিবার সূত্রে জানা যায়, ১৫ বছরের সংসারে কখনও অশান্তি ছিল না।তবু হঠাৎ এমন সিদ্ধান্তে স্তম্ভিত স্বামী।তাঁর সন্দেহ,হয়তো কোনো পরপুরুষের প্রভাবেই এমনটা করেছে।তিনি আরও বলেন,ছেলেমেয়েদের মুখের দিকে তাকিয়ে শুধু চাই সে যেন ফিরে আসে।ঘটনার পর মালদহ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন মিঠুন হালদার। পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের পারদ তুঙ্গে।





