- Advertisement -spot_img
Homeরাজনীতিফর্ম বিলি করতে গিয়ে ঘরে আটকে বিএলও

ফর্ম বিলি করতে গিয়ে ঘরে আটকে বিএলও

- Advertisement -spot_img

নির্বাচনকে ঘিরে জেলাজুড়ে যখন প্রস্তুতি তুঙ্গে, ঠিক সেই সময় ফালাকাটায় ঘটল বিতর্কিত ঘটনা। অভিযোগ, নির্বাচনী এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে এক মহিলা বুথ লেভেল অফিসারকে (বিএলও) ঘরে আটকে রাখলেন তৃণমূলের মহিলা বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-টু নমিতা সরকার।

ঘটনাটি ঘটেছে সোমবার ফালাকাটা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাইচেঙ্গা অজয় নগরের ২৪৫ নম্বর বুথ এলাকায়। বিএলও শেফালী গোপ অভিযোগ করেন, তিনি কমিশনের নির্দেশ অনুসারে বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে গিয়েছিলেন। নমিতা সরকারের বাড়িতে গেলে তাঁকে ঘরে আটকে রাখা হয়। তিনি সঙ্গে সঙ্গে জয়েন্ট বিডিও এবং সুপারভাইজারকে জানালে তাঁদের হস্তক্ষেপে বের হতে সক্ষম হন।

তবে অভিযোগ স্বীকার করলেও নমিতা সরকারের দাবি, বিএলও যখন ফর্ম বিলি করতে আসেন, তখন আগে থেকে সব দলের বিএলএদের জানানো উচিত। কিন্তু এখানে শুধুমাত্র বিজেপির বিএলএ উপস্থিত ছিলেন। পরিস্থিতি অস্পষ্ট লাগায় আমি তাঁকে সাময়িকভাবে ঘরে রেখেছিলাম এবং উর্ধ্বতনদের খবর দিই। এ ঘটনার পর বিজেপি এবং সিপিআইএম উভয় পক্ষই বিএলওদের সঙ্গে সঠিক যোগাযোগ ও সমন্বয়ের অভাবকেই দায়ী করেছেন।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফালাকাটার বিডিওর সঙ্গে যোগাযোগ করা গেলেও তিনি ফোন ধরেননি। জয়েন্ট বিডিও জ্যোতির্ময় রায় জানান, লিখিত অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন সামনে, তাই এই ঘটনার পর উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here