সূত্রে খবর, লালকেল্লা মেট্রোর ১ নম্বর গেটের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা এক গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পার্কিংয়ে থাকা আরও কয়েকটি গাড়িতে। বিস্ফোরণের কারণ নিশ্চিত নয়। তবে নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় এনআইএ এবং এনএসজি। ফরেন্সিক দলও ঘটনাস্থলে যাচ্ছে বলে খবর। দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।





