- Advertisement -spot_img
Homeকলকাতাদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ,ইডেনে আঁটোসাঁটো হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের নিরাপত্তা

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ,ইডেনে আঁটোসাঁটো হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের নিরাপত্তা

- Advertisement -spot_img

সোমবারেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারতের রাজধানী শহর দিল্লি । লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের পার্কিং এলাকায় একের পর এক তিনটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।মুহূর্তের মধ্যে আগুন ধরে গিয়েছিল আশপাশে থাকা আরও কয়েকটি গাড়িতে।

 

ফলে ঘটনা ভয়াবহ আকার ধারণ করে। এর ফলে এখনও পর্যন্ত কমপক্ষে দশ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, আহত শতাধিক।যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ, এনআইএ এবং এনএসজির আধিকারিকরা। ফরেন্সিক দলও প্রমাণ জোগাড় করে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান, এটি পরিকল্পিত নাশকতার ঘটনা।

 

সারা দেশের মতন এই ঘটনার প্রভাব পড়েছে কলকাতাতেও।লালবাজার থেকে শহরের সব থানাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।আগামী ১৪ নভেম্বর থেকে ইডেন গার্ডেনে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।ভারতীয় দল কলকাতায় পৌঁছে গিয়েছে।

 

দক্ষিণ আফ্রিকার দলও সোমবার রাতেই এসে পৌঁছেছে কলকাতায়।এই ম্যাচের নিরাপত্তা এমন আবহে আরো বেশি আঁটোসাঁটো করা হয়েছে।ম্যাচ চলাকালীন ইডেন এবং সংলগ্ন এলাকায় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে।বাড়ানো হচ্ছে সিসিটিভির সংখ্যা। প্রস্তুত থাকছে বোম স্কোয়াড এবং ডগ স্কোয়াড। দর্শক প্রবেশপথে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হবে।নিরাপত্তায় কোন খামতি রাখতে চায় না কলকাতা পুলিশ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here