- Advertisement -spot_img
Homeবিদেশপাকিস্তানে হাই অ্যালার্ট

পাকিস্তানে হাই অ্যালার্ট

- Advertisement -spot_img

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর নড়েচড়ে বসেছে পাকিস্তান। সূত্রের খবর, ইসলামাবাদ তড়িঘড়ি পাক আকাশসীমায় জারি করেছে হাই অ্যালার্ট। সতর্ক করা হয়েছে সেনার তিন বাহিনী— স্থল, নৌ ও বায়ুসেনাকে। নিরাপত্তা ঘাঁটিগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে টিআরএফ জঙ্গিদের হামলায় ২৬ নিরস্ত্র নিহত হন।

 

তার জবাবেই ৭ মে ভোররাতে ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। পাল্টা হামলায় ভারতীয় সেনার প্রত্যাঘাতে তছনছ হয় অন্তত ১১টি পাক বায়ুঘাঁটি, নিহত বহু জঙ্গি ও পাক সেনা। পরে সংঘর্ষবিরতিতে রাজি হয় দুই দেশ। তবে দিল্লি বিস্ফোরণের তদন্তে যদি পাক-যোগ ধরা পড়ে, তাহলে কি ফের শুরু হবে ‘অপারেশন সিঁদুর’? এই প্রশ্নেই এখন তপ্ত কূটনৈতিক মহল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here