‘শোভন বান্ধবীর জন্য পদ ছেড়েছে, আর আপনি…’, পার্থকে খোঁচা বৈশাখীর। আসলে জেল থেকে বেরনোর পরই অর্পিতার সঙ্গে সম্পর্কের কথা খুল্লমখুল্লা স্বীকার করেছেন পার্থ। আর সেটা করতে গিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে। পার্থ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলে দিয়েছিলেন, “লোকের ২টো বউ থাকতে পারে। আমার বান্ধবী থাকতে পারে না? যাঁরা এটা নিয়ে বিদ্রুপ করেছেন, তাঁদের প্রতি সহানুভূতি রইল।”
নিন্দুকদের দাবি, পার্থর নিশানায় ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পরে পার্থ খোলাখুলিই শোভন-বৈশাখীকে নাম করে নিশানা করেছেন। পার্থ বলেন, “অর্পিতা আমার বান্ধবী। তাতে অসুবিধে কী আছে? আপনারা যদি শোভন-বৈশাখীকে দেখাতে পারেন, তাহলে দেখাবেন। আরে এখানে দলে অনেককে খুঁজে পাবেন।”





