বুধবার রাতে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার গদাধর মিস্ত্রি সেকেন্ড বাই লেনের একটি বাড়িতে আগুন লাগে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই বাড়ির উপরের তলায় ছেলে-বৌমা থাকতেন। যখন ঘটনাটি ঘটে তখন ওই ঘরে কেউ ছিলেন না। বাড়ির নিচের ঘরে তাঁদের বৃদ্ধ বাবা-মা ছিলেন।
প্রতিবেশীরাই তাঁদের বাইরে বের করে আনেন। এরপর দমকলে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে। চ্যাটার্জিহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।





