বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত বাদুড়িয়া থানা এলাকার বাগজোলা থেকে গত 6 নভেম্বর একটি মোটরসাইকেল চুরি হয়,সেই ঘটনার তদন্তে নামে বাদুড়িয়া থানার পুলিশ। বাদুড়িয়া থানার OC উৎপল পরামানিকের নির্দেশে তদন্তে নেমে বাদুড়িয়া থানার SI অরিজিৎ নস্করের নেতৃত্বে একটি পুলিশ বাহিনী মাটিয়া থানা এলাকা থেকে আফতাব উদ্দিন মন্ডল নামে ২২ বছরের এক যুবককে গ্রেফতার করে।
অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয় একটি মোটরসাইকেল। ৭ই নভেম্বর ওই অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে তুলে পুলিশ হেফাজত চাওয়া হয় যা আদালত মঞ্জুর করে। পুলিশ হেফাজতে নেয়ার পর তদন্তকারী অফিসার ASI সুমন পাল জোর কদমে জিজ্ঞাসাবাদ শুরু করে।
অভিযুক্তকে সঙ্গে নিয়ে তদন্তকারী অফিসার বাদুড়িয়া থানার বিভিন্ন এলাকা থেকে আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করে সর্বমোট তিনটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে এমনটাই বাদুড়িয়া থানার পুলিশ সূত্রে খবর । যা বাদুড়িয়া থানার পুলিশের একটি বড় সাফল্য বলে মনে করছে ওয়াকিবহল মহল।





