- Advertisement -spot_img
Homeরাজ্যযথাযোগ্য মর্যাদায় পালিত হলো বীর বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ জন্মজয়ন্তী

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বীর বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ জন্মজয়ন্তী

- Advertisement -spot_img

আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীর বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ জন্মদিবস পালন করা হলো যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে। দিনটিকে জনজাতির গৌরব দিবস হিসেবে উদযাপন করা হয়েছে। দেশের সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে আদিবাসী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে বিস্তর ঐতিহাসিক প্রমাণ রয়েছে। ব্রিটিশ শাসনামলে আদিবাসী সম্প্রদায় জমি, সংস্কৃতি ও মর্যাদা রক্ষায় বহু আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। উলগুলান আন্দোলন, সিধু-কানু, তাত্যা ভিলসহ বিভিন্ন বিদ্রোহ থেকে স্পষ্ট—এ সংগ্রাম ছিল গোটা দেশের বিস্তৃত গণআন্দোলনের অংশ।

১৫ নভেম্বর বীর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে মালবাজার ও আশপাশের এলাকায় আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। মালবাজার শহরে আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে সহযোগিতা করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক। পাশাপাশি ধামসা-মাদলের তালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আদিবাসী সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বীরকে শ্রদ্ধা জানানো হয়।

এদিকে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নাগরাকাটা ব্লকের গাঠিয়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে আয়োজন করা হয় জেলা-স্তরীয় ধরতি আবা ভগবান বীরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তী উদযাপন সমারোহ ও জয় জোহার মেলা ২০২৫। অনুষ্ঠানের উদ্বোধন করেন অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিক বরাইক, সঙ্গে ছিলেন জেলার ও মহকুমার একাধিক আধিকারিক।

ডুয়ার্সজুড়ে পালিত এই উদযাপন আদিবাসী সমাজের গৌরব ও সংগ্রামের ঐতিহাসিক উত্তরাধিকারের প্রতি নতুন করে সম্মান জানাল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here