- Advertisement -spot_img
Homeরাজনীতিজনতার ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ অসিত মাল

জনতার ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ অসিত মাল

- Advertisement -spot_img

পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে জনতার ক্ষোভের মুখে পড়লেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অসিত মাল। রবিবার আউশগ্রাম-১ ব্লকের আলেফনগরে আয়োজিত একটি ফুটবল খেলার অনুষ্ঠানে যাওয়ার পথে বননবগ্রাম হাসপাতাল মোড়ে তাঁর গাড়ি স্থানীয় বাসিন্দারা থামিয়ে দেন। অভিযোগ, পাঁচ বছরে সাংসদ তহবিল থেকে এলাকায় উল্লেখযোগ্য কোনও উন্নয়ন হয়নি—রাস্তাঘাট, জল বা টিউবওয়েল–কিছুই না। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, তৃণমূলের পতাকা হাতে থাকা কয়েকজন প্রথমে হাসিমুখে সাংসদকে স্বাগত জানান।

 

সাংসদও গাড়ি থেকে নেমে হাতজোড় করে অভিবাদন জানান। কিন্তু মুহূর্তের মধ্যেই শুরু হয় ক্ষোভের সুর। একের পর এক বাসিন্দা অভিযোগ করতে থাকেন — ‘স্যার, আউশগ্রামের জন্য আপনি করেছেন কী?’ ‘পাঁচ বছরে এলাকায় একটা টিউবওয়েল করলেন?’ ‘রাস্তাঘাট কিছুই হয়নি।’ অসিত মাল শান্ত থাকার চেষ্টা করে বলেন, ‘এখানে এসব বলার জায়গা নয়।’

 

কিন্তু স্থানীয়দের দাবি, তাঁকে আর কোথাও পাওয়া যায় না বলেই তাঁরা সরাসরি প্রশ্ন করতে এসেছেন। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে সাংসদ গাড়িতে উঠে চলে যান। তাঁর গাড়ির পিছনে দৌড়ে কিছু লোককে চিৎকার করতে দেখা যায়। ঘটনাটি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে ভিডিও’র সত্যতা যাচাই করেনি সকালের শিরোনাম। ঘটনা নিয়ে সাংসদ অসিত মালকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ ছিল। আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার বলেন, ‘আমি বিষয়টি জানি না। কোথাও খেলা অনুষ্ঠিত হচ্ছে, তাও আমার জানা নেই।’ স্থানীয় এলাকায় এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here