- Advertisement -spot_img
Homeরাজ্যদুই কিলোগ্রাম মাদক হেরোইন বাজেয়াপ্ত

দুই কিলোগ্রাম মাদক হেরোইন বাজেয়াপ্ত

- Advertisement -spot_img

সামসেরগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার। বড়সড় সাফল্য জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশের। মঙ্গলবার সন্ধ্যায় সামসেরগঞ্জের ডাকবাংলা ১২ নম্বর জাতীয় সড়ক থেকে প্রায় দুই কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তার করা হয় দুই যুবককে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সোহেল রানা এবং জার্জিস ইসলাম। দু’জনেই মালদা জেলার বৈষ্ণবনগর থানার বাসিন্দা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উত্তরবঙ্গের দিক থেকে হেরোইন নিয়ে এসে ডাকবাংলা হয়ে ঝাড়খণ্ডে পাচারের পরিকল্পনা ছিল তাদের। সেই সূত্র ধরেই গোপন নজরদারি চালাচ্ছিল সামসেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি শুরু করে।

 

ওই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুজনকে আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। তাদেরকে
তল্লাশিতেই মেলে প্রায় দুই কিলো হেরোইন। আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় দুই কোটি টাকা। সঙ্গে থাকা আরও কিছু নথি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, একটি বড় মাদক চক্রের সঙ্গেই যুক্ত ছিল ধৃতরা। বুধবার সামসেরগঞ্জ থানা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেন ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন। তিনি বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদকচক্রের পেছনের আরও জড়িতদের খোঁজ করা হচ্ছে। বুধবারই ধৃতদের বহরমপুর এনডিপিএস আদালতে পাঠানো হয় সামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here