সোনামুখীতে একটি বিরল প্রজাতির পরিযায়ী স্টেপ ঈগল উদ্ধার করলো গ্রামবাসীরা, তুলেদিলো বন দপ্তরের হাতে, ঈগলটিকে বন দপ্তর পাঠালো বর্ধমান জু’তে, ইউরোপ এশিয়া এবং আফ্রিকায় মূলত এই প্রজাতির ঈগল দেখতে পাওয়া যায়। বাঁকুড়া জেলার সোনামুখী রেঞ্জের জগমোহনপুর ক্যানেল পাড়ে একটি বিরল প্রজাতির বিশাল আকৃতির ঈগল পাখিকে বসে থাকতে দেখে কিছু গ্রামবাসী।
এরপর তাকে ধরে দিয়ে আসা হয় জগমহনপুর বাজারে। বিশাল আকৃতির এই গোল এলাকার মানুষ কোন দিন দেখেনি বলে তড়িঘড়ি খবর দেয় সোনামুখী রেঞ্জ অফিসে। তড়িঘড়ি সোনামুখী রেঞ্জের বিট অফিসারসহ বেশ কয়েকজন বন কর্মী সেখানে উপস্থিত হয়। এবং দেখতে পায় এটি একটি স্টেপ ঈগল যা ভারতবর্ষে বিরলতম। এই স্টেপ ঈগল হল একটি বড় শিকারী পাখি। এটি একটি পরিযায়ী পাখি যা শীতকালে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দেখা যায়, এবং এর সু-পালকযুক্ত পা থাকার কারণে একে ‘বুটেড ঈগলও’ বলা হয়। এটি ‘আইইউসিএন রেড লিস্টে’-এর অধীনে একটি বিপন্ন প্রজাতি।
এটি স্টেপ, মরুভূমি, আধা-মরুভূমি, খোলা সাভানা, চারণভূমি, কৃষিক্ষেত্র, ধানক্ষেত, তৃণভূমি এবং খোলা বনভূমিতে বাস করে। বন দপ্তরের কর্মীরা গ্রামবাসীদের কাছ থেকে ওই ঈগল উদ্ধার করে নিয়ে আসে সোনামুখী রেঞ্জ অফিসে। এখানে তার প্রাথমিক চিকিৎসার পর বাঁকুড়া নর্থ ডিভিশনের ডিএফও’র নির্দেশে এই ঈগলটিকে দিয়ে আসা হয় বর্ধমান জু’তে। বর্তমানে সেখানেই ঈগলটি চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়। যদিও শেষ রক্ষা করা গেল না ঈগলটিকে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ঈগল পাখিটির।





