মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থিতে আয়োজিত শ্রী সত্য সাই বাবার জন্মশতবর্ষ উদযাপনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকর, কেন্দ্রীয় মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু এবং জি কিশন রেড্ডিও যোগ দেন। বক্তৃতা শুরু করার আগে মঞ্চে বসে থাকা প্রধানমন্ত্রীকে প্রণাম করেন প্রাক্তন বিশ্বসুন্দরী।
বিভিন্ন ক্ষেত্রের মানুষ এই অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে আধ্যাত্মিক গুরুকে শ্রদ্ধা জানান। উদযাপনের সময় ঐশ্বর্য যে বক্তৃতা দেন, তার মূল বিষয় ছিল জাতি-ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানবতাকে গুরুত্ব দেওয়া। তাঁর কথায়, মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে ভালবাসা এবং মানবিকতার পথে এগিয়ে যাওয়াই সমাজের প্রকৃত প্রয়োজন।





