সুন্দরবনে কংগ্রেস থেকে তৃণমূলে দেড় হাজার কর্মী-সমর্থকের যোগ দিল। বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের পাটলিখানপুর হাইস্কুল মাঠে তৃণমূলের কর্মীসভায় বড়সড় রাজনৈতিক হাওয়ার পরিবর্তন দেখা গেল। অনুষ্ঠানে তৃণমূলের হাসনাবাদ ১ ব্লক সভাপতি আনন্দ সরকারের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন কংগ্রেসের প্রায় দেড় হাজার কর্মী-সমর্থক।
স্থানীয় নেতৃত্বের দাবি, গ্রামীণ সমস্যা সমাধান, উন্নয়নমূলক কাজ ও সংগঠনের শক্তি বৃদ্ধির প্রতি আস্থা রেখে এই বিপুল সংখ্যক কর্মী তৃণমূলে আসছেন। যোগদানকারীরা জানান, কংগ্রেসে দীর্ঘদিন থাকলেও এলাকায় সংগঠন দুর্বল হয়ে পড়ায় তারা উন্নয়নের রাজনীতির সঙ্গে যুক্ত হতে চেয়েছেন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত নেতা–কর্মীরা বলেন, এই যোগদানের ফলে হাসনাবাদ ব্লকে তৃণমূল আরও শক্তিশালী হবে এবং আগামী দিনে সংগঠনের কাজে নতুন উদ্যম দেখা যাবে।





