- Advertisement -spot_img
Homeবিদেশনেপালে ফের বিক্ষোভ, জারি কারফিউ

নেপালে ফের বিক্ষোভ, জারি কারফিউ

- Advertisement -spot_img

ওলির দলের নেতা-কর্মীরা ফের সক্রিয় হয়েছেন। তাদের খণ্ডযুদ্ধ শুরু হয়েছে ‘জেন জি’ বিক্ষোভকারীদের। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছে যে বৃহস্পতিবার কিছু জায়গায় কার্ফু জারি করেছে প্রশাসন। এদিন সকাল ১১টা নাগাদ সিমারা চকে জড়ো হন প্রতিবাদীদের একটি বড় দল। বলপ্রয়োগ করে পুলিশ তাদের ওই এলাকা থেকে হটিয়ে দেয়। সিমারা বিমানবন্দরের কাছেও কমিউনিস্ট পার্টি অফ নেপালের কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় ‘জেন জি’দের। নেপথ্যে ওলির দলের দুই নেতার সিমারায় আগমন।

 

দলীয় কর্মসূচিতে অংশ নিতে বিমানে কাঠমান্ডু থেকে সিমারা আসেন ওলির দলের দুই নেতা মহেশ বসনেট এবং শঙ্কর পোখারেল। মহেশ-শঙ্কর জুটির সিমারায় আগমণের বিষয়টি জানা মাত্র সমাজমাধ্যমে প্রতিবাদ কর্মসূচির ডাক দেন ‘জেন জি’ জেলা সমন্বয়ক সম্রাট উপাধ্যায়। বুধবার দুই ইউএমএল নেতা বিমানবন্দরে নামতেই ‘খুনিদের সরকার’ বলে বিক্ষোভ দেখাতে শুরু করেন ‘জেন জি’ প্রতিবাদীরা। এরপর ইউএমএল নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। সংঘর্ষে আহত হন ৬ জন ‘জেন জি’ বিক্ষোভকারী।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here