কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটিতে জনৈক ব্যবসায়ীর বাড়িতে এবার ইডি’র হানা। শুক্রবার সকালে ইডি’র আধিকারিকরা সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে মহঃ পারভেজ সিদ্দিকি নামের ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেন। ব্যবসায়ীর পরিবারের লোকেদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি চলে দীর্ঘক্ষণ ধরেই। প্রসঙ্গতঃ এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গাতেই একই সঙ্গে ইডি’র এই অভিযান চলে। পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড-এর প্রায় ৪০টি জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মূলত বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনে এই তল্লাশি অভিযান চালানো হয় বলে জানা গেছে।





