- Advertisement -spot_img
Homeরাজনীতিমঙ্গলবার বনগাঁয় আসছেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবার বনগাঁয় আসছেন মুখ্যমন্ত্রী

- Advertisement -spot_img

এসআইআর হলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় অনশনে বসেছিলেন মতুয়াদের একাংশ। এই পরিস্থিতিতে বনগাঁয় জনসভা ও মিছিল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে জনসভা করবেন মমতা। তারপর চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ির পর্যন্ত মিছিলেও হাঁটবেন তিনি বলে জানাগেছে। যা অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

বনগাঁয় সভা ও রোড শো’র প্রস্তুতি নিয়ে শুক্রবার দুপুরে বনগাঁ জেলা পার্টি অফিসে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ একাধিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন৷ এরপর বিশ্বজিৎ দাস সাংবাদিক সম্মেলন করে জানান, মঙ্গলবার দুপুরে প্রথমে বনগাঁ নীল দর্পণ সংলগ্ন ত্রিকোণ পার্কে মুখ্যমন্ত্রী একটি সভা করবেন, তারপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত তিন কিলোমিটার পায়ে হেঁটে পদযাত্রা করবেন। এদিন বৈঠক শেষে জ্যোতিপ্রিয় মল্লিক বনগাঁ প্রতাপগড় মাঠ ও বনগাঁ স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here