- Advertisement -spot_img
Homeরাজনীতিমনোজের নেতৃত্বে তৃণমূলের মহামিছিল হাওড়ার দাসনগরে

মনোজের নেতৃত্বে তৃণমূলের মহামিছিল হাওড়ার দাসনগরে

- Advertisement -spot_img

এসআইআর প্রক্রিয়ায় যাতে একজন বৈধ ভোটারেরও নাম বাদ না যায় সেই দাবিতে এবং এসআইআর নিয়ে বিজেপি’র চক্রান্তের বিরুদ্ধে শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি’র আহ্বানে শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার বিকেলে হাওড়ার দাশনগর পেট্রোল পাম্প থেকে বালিটিকুরি মুক্তারাম দে হাই স্কুল পর্যন্ত এক মহা মিছিলের আয়োজন করা হয়।

 

মিছিল শেষে এক পথসভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, শিবপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা, শিবপুর কেন্দ্র তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী করবী ঘোষ, শিবপুর কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ মন্ডল, শিবপুর কেন্দ্র আইএনটিটিইউসি’র সভাপতি শুভময় মোদক, তৃণমূল নেতা অসিত চ্যাটার্জি, শিবপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপ্লব দে সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

মিছিল শেষে এদিন এক প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। প্রসঙ্গতঃ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবর্ষ পূর্তি উপলক্ষে এর আগে গত বুধবার হাওড়া সদর জেলা বিজেপির ডাকে হাওড়ার ইছাপুর কামারডাঙা থেকে হাওড়া-আমতা রোড বালিটিকুরি পর্যন্ত একটি মিছিল হয়। মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ওইদিন দাসনগর থানার সামনে থেকে মিছিলে যোগ দেন। প্রায় দুই কিলোমিটার হেঁটে সন্ধ্যায় বালিটিকুরির মুক্তারাম দে স্কুলের সামনে মঞ্চে ভাষণ দেন তিনি। এর একদিন পরেই শুক্রবার তৃণমূল কংগ্রেসের মহামিছিল তারই ‘পাল্টা’ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here