- Advertisement -spot_img
Homeবিদেশরাফালে ধ্বংস নিয়ে এবার পাকিস্তানের মুখোশ খুলল ফরাসি নৌসেনা!

রাফালে ধ্বংস নিয়ে এবার পাকিস্তানের মুখোশ খুলল ফরাসি নৌসেনা!

- Advertisement -spot_img

ভারত-পাক সংঘর্ষে ভারতীয় বায়ুসেনাকে পর্যুদস্তু করেছিল পাকিস্তানের বায়ুসেনা, এমনকী যুদ্ধে ধ্বংস হয়েছে ভারতের একাধিক রাফালে যুদ্ধবিমান, এক ফরাসি সেনা কমান্ডার নাকি বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি এমনটাই দাবি করেছিল পাক সংবাদমাধ্যম। রবিবার এই দাবি নস্যাৎ করল ফরাসি নৌসেনা। তাদের মতে পাক মিডিয়া রিপোর্ট ‘মাত্রাতিরিক্ত ভুল তথ্যে’ ভরা।

 

পাকিস্তানের জিও টিভির একটি প্রতিবেদনে বলা হয়, ফরাসি কমান্ডার জাকিস লাউনে নিশ্চিত করেছেন অপারেশন সিঁদুরের সময় আকাশে পাকিস্তানের দাপট। তিনি নাকি আরও বলেন, পাকিস্তানি বায়ুসেনা অনেক বেশি তৈরি ছিল। তাছাড়া রাফাল ধ্বংসের নেপথ্যে কেবল চিন জে-১০সি যুদ্ধবিমানের প্রযুক্তিগত ক্ষমতাই নয়, অন্য কারণ রয়েছে।

 

এই সংবাদ পরিবেশনকে ‘ভুয়ো খবর’ বলেছে ফরাসি নৌসেনা। এক বিবৃতিতে বলা হয়েছে, “ক্যাপ্টেন লৌনের নামে যা দাবি করা হয়েছে, তা ছাপার জন্য অনুমতি নেওয়া হয়নি। নিবন্ধটিতে ব্যাপক ভুল তথ্য এবং বিভ্রান্তি রয়েছে।” ফরাসি নৌসেনরা বিবৃতি প্রকাশ্যে আসতেই মুখ খুলেছেন শাসক দলের নেতারা। বিজেপি নেতা অমিত মালব্যের বক্তব্য, পাকিস্তানের মিথ্যাচার সামনে চলে এল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here