- Advertisement -spot_img
Homeরাজনীতি‘আমাকে আঘাত করলে, ভারতবর্ষ নাড়িয়ে দেব’, হুঙ্কার মমতার

‘আমাকে আঘাত করলে, ভারতবর্ষ নাড়িয়ে দেব’, হুঙ্কার মমতার

- Advertisement -spot_img

‘আমাকে আঘাত করলে, ভারতবর্ষ নাড়িয়ে দেব’, হুঙ্কার মমতার। এসআইআরের প্রতিবাদে বনগাঁ শহরে  ত্রিকোণ পার্কে জনসভা করে ঠাকুরনগরে পদযাত্রা করেন তিনি। এদিন মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি বাংলাদেশিদের মতো কথা বলছি। ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুক। আমার বাংলা ভালো থাকলে দেশ ভালো থাকবে। আর আঘাত করলে, প্রত্যাঘাত সহ্য করতে হবে। সিএএ-র অধীনে নাগরিকত্ব দেওয়ার নামে মতুয়া কার্ড দিয়ে প্রতারণা হচ্ছে! সংঘের কার্ডেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। টাকার বিনিময়ে মহাসংঘের তরফ থেকে দেওয়া কার্ড নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।। পাশাপাশি মঙ্গলবার বনগাঁ থেকে মতুয়াদের সতর্ক করলেন তিনি।

১০০ টাকার বিনিময়ে পাওয়া মতুয়া কার্ডে দিয়ে বলা হচ্ছে, এটা দেখালেই ভোটার তালিকায় নাম উঠবে! মমতার প্রশ্ন, ‘ইলেকশন কমিশন কি এই কথা বলেছে? আগে কথাটা লিখতে বলুন। প্রতারণা করছে আপনাদের সঙ্গে।’ রামকৃষ্ণ মিশনও কার্ড দেয়, কিন্তু কোন দেশের নাগরিক তা ওরা লেখে না বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী।ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু থেকে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে একটি কার্ড দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, ১০০ টাকার বিনিময়ে তা পাওয়া যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই শংসাপত্রের ফর্ম পড়ে বলেন, “ফর্মে লেখা আপনি বাংলাদেশি ছিলেন। মানে ২০২৫ সালে যখন সার্টিফিকেট পাচ্ছেন, তখন আপনাকে বাংলাদেশি বলে প্রমাণ করে দিচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here