আবুল সরকার নামে এক বিখ্যাত বাউল শিল্পীকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, ওই শিল্পী নাকি দাঙ্গা উসকে দিয়েছেন। এদিকে এই ঘটনার নিন্দা করেছে বাংলাদেশের নাগরিক সমাজ। পড়ুয়া থেকে শিল্পী- সকলের দাবি, শেখ হাসিনার সরকারের উৎখাতের পর থেকে বাংলাদেশে ‘ধর্মীয় ফ্যাসিবাদের’ এক নতুন রূপের উদ্ভব হচ্ছে।
জানা গিয়েছে, পশ্চিম মাদারিপুরের এক গানের অনুষ্ঠানে আবুল সরকারের বিদ্বেষমূলক মন্তব্য করেন। এরপরই মানিকগঞ্জের এক আদালতের নির্দেশে তাঁকে জেলবন্দি করা হয়েছে। এখানেই শেষ নয়। সম্প্রতি তাঁর দাবিতে যে মিছিল বেরয় সেখানে তাওহিদি জনতা নামে এক কট্টরপন্থী সংগঠনের সদস্যরা হামলা চালালে চারজন আহত হন।





