- Advertisement -spot_img
HomeUncategorizedসীমান্তে অনুপ্রবেশ : শাহকে রিপোর্ট দেবে বোস

সীমান্তে অনুপ্রবেশ : শাহকে রিপোর্ট দেবে বোস

- Advertisement -spot_img

বাংলার সীমান্তের পরিস্থিতি নিয়ে সরাসরি রিপোর্ট জমা পড়বে স্বরাষ্ট্র মন্ত্রকের টেবিলে। উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত পরিদর্শন শেষে জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বললেন, ভুয়ো ভোটার কার্ড বা আধার কার্ড তৈরি করে ভারতে থাকা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।সোমবার সকালে রাজ্যপাল পৌঁছান হাকিমপুর চেকপোস্টে।

 

সেখানেই সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ক্ষেত্রে কারা দায়ী, কীভাবে এই প্রবণতা বেড়েছে সব বিষয় নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন রাজ্যপাল। বিএসএফ কর্মকর্তাদের কাছ থেকে জানতে চান, কতজন বাংলাদেশিকে সম্প্রতি ওপারে ফেরানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কীভাবে সহযোগিতা করছে। হাকিমপুর পরিদর্শনের পরে রাজ্যপাল জানিয়েছেন, তিনি নদিয়া ও মুর্শিদাবাদের সীমান্ত এলাকাতেও যাবেন। সব জেলার পরিস্থিতি পর্যালোচনা করে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে। তাঁর কথায়,ভারতে অনুপ্রবেশকারীদের কোনও ঠাঁই নেই।

 

ভারত সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে, বিএসএফও অত্যন্ত সতর্ক। সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন, যাঁরা নকল ভোটার কার্ড বা আধার কার্ড ব্যবহার করছেন, তাঁদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। সীমান্ত চৌকি থেকে শুরু করে বিএসএফ ক্যাম্প পর্যন্ত সবার সঙ্গে আলোচনা শেষে রাজ্যপাল জানান,আমি বিভিন্ন সীমান্ত পরিদর্শন করব। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় রিপোর্ট পৌঁছবে দিল্লিতে। হাকিমপুর সীমান্তে রাজ্যপালের সফর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ১৪৩ নম্বর ব্যাটালিয়নের ডিআইজি ও সিও নিজে ব্যবস্থা খতিয়ে দেখেন। সাম্প্রতিক সপ্তাহে এই এলাকায় বহু বাংলাদেশিকে ব্যাগপত্তর নিয়ে সীমান্তে জড়ো হতে দেখা গিয়েছিল।

 

তাঁদের অনেকেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁরা অবৈধ পথে ভারতে ঢুকেছেন এবং রাজ্যের সরকারি সুবিধা পাচ্ছেন। সে কারণেই পরিস্থিতি তদারকির সিদ্ধান্ত নেন রাজ্যপাল। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ না করে রাজ্যপাল বলেন,এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ভুল খবর ছড়ানো হচ্ছে। রাজভবন নিয়ে অপপ্রচারের প্রসঙ্গ টেনে তাঁর মন্তব্য, পুলিশ ও অন্যান্য সংস্থা এসে দেখে গিয়েছে রাজভবনে কোনও অনিয়ম নেই।এই সফর স্পষ্ট করছে, সীমান্তে অনুপ্রবেশ রুখতে রাজ্যপাল নিজে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। পরবর্তী পর্যায়ে মুর্শিদাবাদের সীমান্তে ঘুরে পরিস্থিতি যাচাই করেই তিনি পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here