কেন্দ্রীয় সরকার এসআইআর করে মহারাষ্ট্রে ৪৫ লক্ষ ভোটার বাদ দিয়েছে, বিহার ও দিল্লীতেও ভোটার বাদ দিয়েছে। পশ্চিমবঙ্গে পারবে না। বিজেপি আমাদের তাড়াতে পারবে না। এই মাটিতেই আমাদের জন্ম। ভয় পাওয়ার কারণ নেই। যতই বিজেপি জুজুর ভয় দেখাক, এসআইআর, এনআরসি করে আমাদের দমাতে পারবে না। দলে থেকে গ্রুপবাজি বন্ধ করুন।
বীরভূমের দুবরাজপুর বিধানসভার হেতমপুর অঞ্চলে এসআইআর ক্যাম্প পরিদর্শনে গিয়ে বলেন অনুব্রত মণ্ডল। বুধবার বীরভূমের দুবরাজপুর বিধানসভার হেতমপুর অঞ্চলে তৃণমূলের ভোটাধিকার রক্ষা শিবিরে যান বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল। তাঁর সঙ্গে ছিলেন জেলার শিক্ষক সংগঠনের নেতা অধ্যাপক প্রলয় নায়েক।
হেতমপুরে এসআইআর ক্যাম্পে অনুব্রত এনুমারেসন ফর্ম ফিলাপ করে জমা দেওয়ার কথা বলেন। বলেন সকলে এসআইআর করুন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেষ্ট মন্ডল বলেন, কেন্দ্রীয় সরকার SIR করে মহারাষ্ট্রে ৪৫ লক্ষ ভোটার বাদ দিয়েছে, বিহার ও দিল্লীতেও ভোটার বাদ দিয়েছে। ভাবছে পশ্চিমবঙ্গে সেটাও করব, পারবেনা। বিজেপি আমাদের তাড়াতে পারবেনা। এই মাটিতেই আমাদের জন্ম। ভয় পাওয়ার কারণ নেই। যতই বিজেপি জুজুর ভয় দেখাক, SIR, NRC করে আমাদের দমাতে পারবে না। দলে থেকে গ্রুপবাজি বন্ধ করুন। হেতমপুর অঞ্চলে ছোট্ট একটা সমস্যা আছে। আমি সকলের সাথে মিটিং করে মিটিয়ে দেব। দলে গ্রুপ বাজি করলে নিজেদের ক্ষতি। তাই সকলে মিলে একসাথে কাজ করুন।





