- Advertisement -spot_img
Homeরাজ্যনথিপত্র মাটি চাপা দিচ্ছেন পিওন

নথিপত্র মাটি চাপা দিচ্ছেন পিওন

- Advertisement -spot_img

পিওনের বাড়ির পাশে পড়ে রয়েছে আধার কার্ড,রেশন কার্ড,এটিএম কার্ড সহ গুরুত্বপূর্ণ নথিপত্র। সেই নথিপত্র মাটি চাপা দিচ্ছেন পিওন।আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি মুর্শিদাবাদের ফরাক্কা থানার অর্জুনপুর পঞ্চায়েত এলাকায়।

 

জানা গিয়েছে ,ষষ্ঠী হাজরা নামে অর্জুনপুর পঞ্চায়েত এলাকার ডাকঘরের পিওনের বাড়ির পাশে প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ নথিপত্র পড়ে থাকার স্টিল ফটো ও নথিপত্র মাটি চাপা দেওয়ার ভিডিও ভাইরাল হয় বুধবার।এরপর সেই স্থানে যান অর্জুনপুর ডাকঘরের পোস্টমাস্টার মধুমিতা দাস।

 

মধুমিতা দাস জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি নথিপত্র দেখতে পান নি।মাটি চাপা দেওয়া ছিল।
তবে পিওন যা করেছেন তা ভুল করেছেন।উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here