গত দুদিন আগেই তৃণমূল দলের সেনাপতি তথা দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সকল স্তরের পদাধিকারীদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন। সেখানে দলের কর্মীদের এস আই আর সংক্রান্ত নানা নির্দেশ দেন।
প্রতিটি অঞ্চলে ভোট রক্ষা শিবির ও ব্লকে ওয়ার রুম সঠিক ভাবে কাজ করছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন। বি এল এ ২ রা সঠিক ভাবে যেনো কাজ করে সে বিষয়ে নির্দেশ দেন। বিধায়ক থেকে শুরু করে ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি সকলকে সচেতন করেন। সেই মোতাবেক পূর্ব বর্ধমানের জামালপুরে জৌগ্রাম ও আবুজহাটি ২ অঞ্চলে ভোট রক্ষা শিবির পরিদর্শনে আসেন তৃণমূলের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, দুই অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল ও রমেন্দ্রনাথ কোনার, দুই প্রধান মল্লিকা মন্ডল ও ঝর্না দাস, উপ প্রধান শ্যামল চ্যাটার্জী সহ অন্যান্যরা। তিনি দুটি জায়গায় পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেন। একটি বৈধ ভোটারের নাম যেনো বাদ না যায় সে ব্যাপারে ব্লক সভাপতিকে নির্দেশ দেন। ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন জেলা সভাপতি এসেছিলেন পরিদর্শনে । উনি যা নির্দেশ দিয়েছেন তা যথাযথ ভাবে পালন করা হবে। তবে জামালপুর ব্লকে ঠিক ঠাক ভাবেই চলছে এস আই আর এর কাজ বলে জানিয়েছেন তিনি।





