জোর কদমে চলছে আলু বসানোর কাজ। এবছর আলু বিজের দাম কম হলেও সারের দাম অধিক হওয়ায় সমস্যায় পড়েছেন কৃষকরা। পূর্ব বর্ধমান জেলার কালনার পূর্বস্থলীর চাষীদের অভিযোগ, প্রশাসনের কোনো নজরদারি না থাকায় সারের কালোবাজারি চলছে। ভগিরথ মন্ডল, বিমল দাস নামের কৃষকরা কেউ কুড়ি বিঘা আলুর চাষ করেছেন।আবার কেউ ২৫-৩০ বিঘা আলুর চাষ করেছেন। তারা জানিয়েছেন, এ বছর আলুর বীজের দাম কম হলেও সারের দাম প্যাকেটে লেখা দামের থেকেও বেশি।
সেই দাম নেওয়া হোচ্ছে।প্রশাসনের কোনো নজরদারি নেই।যার ফলে বেশি টাকা দিয়ে সার কিনতে হচ্ছে। তাই কিছুটা চাষ তারা কমিয়ে দেবেন বলে জানিয়েছেন। গত বছর আলুর দাম না থাকায় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে তাদের পড়তে হয়েছিল। এবছরও ঋণ নিয়ে চাষ করছে তাই অধিক দামে সার কিনে আলুর দাম যদি না থাকে সেই নিয়ে চিন্তায় আলু চাষিরা। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে বাজার গুলিতে নজরদারি চালানো হবে বলে জানানো হয়েছে।





