- Advertisement -spot_img
Homeরাজ্যমহিলা স্বনির্ভর গোষ্ঠীদের ৪৮২ কোটি টাকা ঋণ প্রদান করল জেলা প্রশাসন

মহিলা স্বনির্ভর গোষ্ঠীদের ৪৮২ কোটি টাকা ঋণ প্রদান করল জেলা প্রশাসন

- Advertisement -spot_img

পশ্চিম মেদিনীপুর জেলার ৭১৭৫টি মহিলা স্ব নির্ভর গোষ্ঠীকে ৪৮২ কোটি টাকা ঋণ প্রদান করলো জেলা প্রশাসন। ৬৩ জন ব্যক্তিগত উদ্যোগে ছোট খাটো ব্যবসা করতে আগ্রহী হয়েছেন, তাঁদের ব্যবসা অনুযায়ী ১৮ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে।

 

শুক্রবার মেদিনীপুর প্রদ্যত স্মৃতি ভবনে মেগা ঋণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, গ্রামীণ উন্নয়ন বোর্ডের প্রজেক্ট ডিরেক্টর গোবিন্দ হালদার, বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিরা। পশ্চিম মেদিনীপুর জেলার মহিলা স্বনির্ভর গোষ্ঠী গুলিকে স্বাবলম্বী করে তোলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এর ফলে জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিশেষভাবে উপকৃত হবেন বলে জেলা প্রশাসনের আধিকারিক জানান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here