- Advertisement -spot_img
Homeদেশঘূর্ণিঝড়ে বিধ্বস্ত শ্রীলঙ্কা,পাশে দাঁড়াল ভারত

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত শ্রীলঙ্কা,পাশে দাঁড়াল ভারত

- Advertisement -spot_img

ঘূর্ণিঝড় দিটওয়ার দাপটে শ্রীলঙ্কার বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। টানা বর্ষণ আর ভূমিধসে দেশজুড়ে বিধ্বস্ত অবস্থা। ঝড় ও বৃষ্টিতে অনেক বাড়িঘর তছনছ। ক্ষতিগ্রস্ত কমবেশি ৬০০টি বাড়ি। মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৫৬। জানা গেছে শ্রীলঙ্কার ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার এখনো পর্যন্ত ৪৩,৪৯১ জনকে উদ্ধার করে স্কুল এবং পাবলিক শেল্টারে আশ্রয় দিয়েছে ।

 

বহু মানুষ নিখোঁজ, অনেককেই এখনও উদ্ধার করা হয়নি। প্রধানত দেশের পূর্ব এবং মধ্যাঞ্চল সর্বাধিক ক্ষতিগ্রস্ত। স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে । এই মুহূর্তে বিপর্যস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়াল ভারত। মানবিক সাহায্য পাঠানো হয়েছে। ভারতের নরেন্দ্র মোদী নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে শীঘ্র আরোগ্যের প্রার্থনা করেছেন। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তকে উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে। মোদী আরও জানান, পরিস্থিতি পরিবর্তন হলে ভারত আরও ত্রাণ পাঠাবে।

 

ঘূর্ণিঝড়ের কারণে তৈরি এই দুর্যোগে রাস্তা-ঘাট জলের নিচে, অনেক স্থানে গাছপালা ও পাথর পড়ে পথ বন্ধ। ট্রেন চলাচলও বাধাগ্রস্ত। তাই অনেকেই আটকা পড়েছেন। রাজ্যের হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব এবং সমুদ্রের পূর্ব দিকে সৃষ্টি হওয়া নিম্নচাপ এই অতিবৃ্ষ্টির মূল কারণ। বৃহস্পতিবার এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ভয়াবহ এই পরিস্থিতিতে স্কুলের ফাইনাল পরীক্ষা দু’দিনের জন্য স্থগিত রেখে পাঠ্য কার্যক্রমও প্রভাবিত হয়েছে। শ্রীলঙ্কার সঙ্কট কাটাতে ভারত সতর্কতা স্বরূপ পাশে দাঁড়ালেও পরিস্থিতি আরও খারাপ হলে সহযোগিতা বাড়ানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here