- Advertisement -spot_img
Homeখেলা৯মাস বাদে আন্তর্জাতিক শতরানের স্বাদ পেলেন বিরাট

৯মাস বাদে আন্তর্জাতিক শতরানের স্বাদ পেলেন বিরাট

- Advertisement -spot_img

রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকার খেলা দেখতে আসেননি দর্শক-সমর্থকরা। এসেছেন বিরাট কোহলির ব্যাটিং দেখতে। এমনটা বললে মনে হয় একটুও বেশি বলা হবে না।ম্যাচে ভারতের ৩৮ তম ইনিংসে যখন ৯ মাস বাদে আন্তর্জাতিক শতরানের স্বাদ পেলেন বিরাট কোহলি তখন রাঁচিতে যেন বাঁধভাঙা উচ্ছ্বাস।মার্কো জানসেনের করা ওভারটিতে কোহলি স্ট্রাইকে থাকা অবস্থায় দর্শক-সমর্থকরা ভারতীয় ব্যাটারকে ফ্রেমবন্দি করতে ব্যস্ত ছিলেন।একটা মুহূর্ত কেউ নষ্ট হতে দিতে চায়নি।কারণ স্মরণীয় মুহূর্ত বলে কথা! টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় কোহলিকে দেখার সাধ মিটবে শুধু ওয়ানডেতে। তাকে দেখতে পাওয়ার মুহূর্তের সঙ্গে যদি আবার সেঞ্চুরির মুহূর্ত যোগ হয় তাহলে সেটা নিশ্চয়ই সোনায় সোহাগা।এই সোনায় সোহাগা মুহূর্তটাই রাঁচিতে খেলা দেখতে আসা দর্শকরা মুঠোবন্দি করলেন।

থার্ডম্যান দিয়ে জানসেনকে চার মেরে তিন অংক স্পর্শ করলেন কোহলি। ওয়ানডে কেরিয়ারের ৫২তম সেঞ্চুরির উদযাপনটাও হলো চোখে লেগে থাকার মতো। শূন্যে গা ভাসিয়ে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়লেন বাতাসে। তারপর গলায় থাকা লকেট দিলেন আদুরে চুমুও।বলা বাহুল্য আন্তর্জাতিক ক্রিকেটে এটা কোহলির ৮৩ তম শতরান।মুহূর্তটা শেষ হতে না হতেই তাকে প্রণাম করতে তার পায়ের নিচে হাজির এক দর্শক। হাঁটুগেড়ে দুই হাত ও মাথা নিচু করে নিজের চাওয়ায় পূর্ণ করলেন সেই দর্শক।

কোহলি দীর্ঘ ৯ মাস পর আরেকটি সেঞ্চুরি পেলেন। মাঝে অবশ্য দুটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরিটি করেছেন চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে।১১ চার ও ৭ ছক্কায় এদিন তিনি করলেন ১৩৫ রান।আরেক তারকা রোহিত শর্মা করেন ৫৭ রান।তাদের ইনিংসে ভর করেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান করতে সক্ষম হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here