- Advertisement -spot_img
Homeদেশরোহিঙ্গা ইস্যুতে কড়া সুর সুপ্রিম কোর্টের

রোহিঙ্গা ইস্যুতে কড়া সুর সুপ্রিম কোর্টের

- Advertisement -spot_img

রোহিঙ্গা ইস্যুতে কড়া সুর সুপ্রিম কোর্টের। স্পষ্ট ভাষায় সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হল রোহিঙ্গাদের আইনি মর্যাদা নির্ধারণ না করে তাঁদের অধিকার নিয়ে কোনও আলোচনা করা যাবে না। একইসঙ্গে আদালত প্রশ্ন তুলেছে, “ভারত সরকার কি কখনও রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে ঘোষণা করেছে?”

 

জেলবন্দি রোহিঙ্গা উদ্বাস্তুরা উধাও হয়ে যাচ্ছে। তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনই অভিযোগ তুলে সম্প্রতি সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা। আবেদনকারী পক্ষের দাবি ছিল, রোহিঙ্গাদের যদি ভারত থেকে বের করে দিতে হয় তবে তা আইন অনুযায়ী হওয়া উচিত।

 

আবেদনে অভিযোগ জানানো হয়, গত মে মাসে দিল্লি পুলিশ কিছু রোহিঙ্গাকে আটক করেছিল। তারপর থেকে আর তাঁদের কোনও খোঁজ নেই। মঙ্গলবার সেই মামলার শুনানি চলছিল প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here